[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মাদকমুক্ত আধুনিক ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে পৌরবাসীকে মিঠু আহমেদের ঈদ শুভেচ্ছা

প্রকাশঃ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁও পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাংবাদিক ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মিঠু আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ও শান্তির বার্তা। ঈদ মানেই সাম্য ও সম্প্রীতির উৎসব, যা ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। রমজানের আত্মসংযম ও ত্যাগের শিক্ষা যেন সারা বছর আমাদের জীবনযাত্রায় প্রতিফলিত হয়, সেই আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় মিঠু আহমেদ তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমি ৭নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। এলাকাবাসীর দোয়া ও সমর্থনে নির্বাচিত হলে আমার প্রধান লক্ষ্য হবে এই ওয়ার্ডকে মাদকের ছোবল থেকে সম্পূর্ণ মুক্ত করা। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং একটি সুন্দর, উন্নত ও মাদকমুক্ত সমাজ গঠনে আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।

পৌরবাসীর উদ্দেশে তিনি আরও বলেন,এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করতে চান। অসহায় ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রাখবেন। একটি স্মার্ট ও আধুনিক ওয়ার্ড বিনির্মাণে জনগণের পরামর্শ নিয়ে কাজ করবেন।

পরিশেষে, তিনি দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে এলাকার সেবায় নিয়োজিত হওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন