শিরোনাম ::
শিরোনাম ::

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হিরাঝিল হাইওয়ে হোটেলের মালিককে জরিমানা

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হিরাঝিল হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ মার্চ) উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত ওই রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিফ আল তাওহিদের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

অভিযানকালে রেষ্টুরেন্টটিতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত রেষ্টুরেন্টের মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা এবং তার চাচাকে আরও এক হাজার টাকাসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন