শিরোনাম ::
শিরোনাম ::

পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাইলেন মেম্বার পদপ্রার্থী মোঃ শাহানুর

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। এই নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহানুর।

তিনি বর্তমানে পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করতে চান।

প্রচারণার অংশ হিসেবে তিনি ৯নং ওয়ার্ডের সকল স্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন। মোঃ শাহানুর বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সেবা করার সুযোগ পেলে আমি এই ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং অবকাঠামোগত উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।

এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ শাহানুর একজন কর্মঠ ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। মেম্বার পদপ্রার্থী হিসেবে তার এই ঘোষণায় ৯নং ওয়ার্ডের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন