সোনারগাঁয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
মঙ্গলবার (১৯ মে) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের পর উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আসিফ আল জিনাত।
বক্তব্যে তিনি বলেন, একসময় ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো। বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।
তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে। এতে সময় ও হয়রানি দুইই কমেছে। ভূমিসেবা এখন আগের তুলনায় অনেক বেশি সহজ ও জনবান্ধব হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ভূমি কর্মকর্তা এবং সেবাগ্রহীত।

একটি মন্তব্য পোস্ট করুন