সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৪) মৃত জহর আলীর ছেলে। সে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামের হলেও বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন