শিরোনাম ::
শিরোনাম ::

কাঁচপুরে এমপি মান্নানের নির্দেশনায় ৪'হাজার শিক্ষার্থীদের চারাগাছ বিতরণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ শ্যামল সোনারগাঁ গড়ার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  আজহারুল ইসলাম মান্নানের হাত ধরে অনুষ্ঠিত হয়েছে ‘এক শিক্ষার্থী, একটি গাছ’ (One Student One Tree) কর্মসূচি।

 প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।

কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: শাহআলম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বৃক্ষপ্রেমী করে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে সবুজের বিস্তার ঘটানো।

​এদিন কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ছায়েদা খাতুন ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ সোনারগাঁ উপজেলার মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ৪০০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা গাছগুলো সঠিক নিয়মে রোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোমেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মুজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল হোসাইন এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: ফজল হোসেন। এছাড়াও কাঁচপুর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নূরুল হক, সাধারণ সম্পাদক শাহআলম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিপুন খান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং কাঁচপুর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন ইসলামসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে বক্তারা শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, “গাছ রোপণ করাই শেষ কথা নয়, নিজের বন্ধুর মতো প্রতিটি গাছের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।” স্থানীয় অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন