শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে পাটের বস্তা ব্যবহার না করায় তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চালসহ নির্ধারিত পণ্য মোড়কজাত করতে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহার না করায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার। এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স নিঝুম রাইস এজেন্সি, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সি ও সোনারগাঁ খাদ্য ভান্ডার। প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন মো. নবী হোসেন, আব্দুর রহমান দুলাল ও সাকিমুল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাটজাত মোড়কের ব্যবহার বাড়াতে আইন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন। এ সময় পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন