শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ একটি দল।


রবিবার দিবাগত রাতে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১১ অপস্ অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  


র‌্যাব জানায়, উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবগাত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রটি থানায় জমা দেওয়া হবে।


ছবির ক্যাপশন: সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন