শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস এমপি মান্নানের

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

এমপি মান্নান বলেন, ‘এ দেশ সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবে। সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো। এবারের দুর্গাপূজায় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি বলেন, বিএনপি অতীতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে হবে।

সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। পূজার সময় মণ্ডপগুলোর নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়াসহ ৩৮টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন