শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে দিনে দুপুরে ছিনতাই, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনেদুপুরে অস্ত্রের মুখে এক গৃহবধূকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 


গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার পৌরসভার ভবনাথপুর কবরস্থান বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী পপি আক্তার সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় তিনি অজ্ঞাতনামা ৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় পপি আক্তার ভবনাথপুর থেকে তার মেয়ের শ্বশুরবাড়ি কান্দারগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে ভবনাথপুর কবরস্থানের পাশে বালুর মাঠ এলাকায় পৌঁছালে ৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রামদা ও ছুরিসহ তার পথরোধ করে। ছিনতাইকারীরা প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছে থাকা মূল্যবান মালামাল দাবি করে।

ভুক্তভোগী বাধা দিলে ছিনতাইকারীরা তাকে অতর্কিত আক্রমণ 


অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয় ব্যাগটিতে নগদ ১০,৩০০ টাকা, ১০ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ৮ আনা ওজনের স্বর্ণের আংটি (মোট ১ ভরি ২ আনা স্বর্ণ, যার আনুমানিক বাজারমূল্য ২,৮০,০০০ টাকা) এবং ৩৫,০০০ টাকা মূল্যের একটি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।


ভুক্তভোগী পপি আক্তার জানান, হামলাকারীরা একটি সুপরিকল্পিত ছিনতাইকারী বা ডাকাত দলের সদস্য। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন