সোনারগাঁয়ে মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন
শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পৌর প্রশাসক জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন স্প্রে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রতীকীভাবে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান।

একটি মন্তব্য পোস্ট করুন