সোনারগাঁও প্রেস ক্লাবের ইফতার মাহফিলে সম্প্রীতির মিলনমেলা
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ। সোনারগাঁও প্রেস ক্লাব বরাবরের মতোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরছে। এই ইফতার মাহফিল আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।
সভাপতির বক্তব্যে এমএম সালাহউদ্দিন মোল্লা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের আয়োজন নিয়মিত করে আসছে প্রেস ক্লাব।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা একসাথে ইফতারে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন