সোনারগাঁয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চারগপাড়া গ্রামের আয়নদ্দিনের মেয়ে। তিনি বর্তমানে রূপগঞ্জ থানার বরপা (করাম বোর্ডের মোড়, সৈকত আলী স্কুল সংলগ্ন) এলাকায় বসবাস করছিলেন। তার স্বামীর নাম শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামস্থ জনৈক রেজাউলের দুই তলা বিল্ডিংয়ের (শক্তি ফাউন্ডেশন) সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে শাহনাজ পারভীনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মোট ৭৯ (উনআশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন