অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি মান্নানের
শনিবার (১৮ এপ্রিল) সকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন করা হচ্ছে যেন আমাদের সন্তানরা বিশ্বমানের শিক্ষার পরিবেশ পায়। এই নতুন ভবন শিক্ষার্থীদের জন্য সেই সুন্দর পরিবেশ নিশ্চিত করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো একটি বড় সহায়ক শক্তি, যা শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়িয়ে দেয়।
বক্তব্যের একটি বড় অংশ জুড়ে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। এমপি মান্নান বলেন,
সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু জিপিএ-৫ পাওয়াই বড় কথা নয়, তাদের নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়েও সচেতন থাকতে হবে। অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের সন্তানরা কার সাথে মিশছে এবং নিয়মিত পড়াশোনা করছে কি না।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এমপি মান্নান বিদ্যালয়ের শ্রেণিকক্ষসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার মান ধরে রাখতে শিক্ষকদের নিরলসভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।
উপস্থিত বক্তারা নতুন এই ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার শিক্ষাব্যবস্থার প্রসারে সংসদ সদস্যের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন