শিরোনাম ::
শিরোনাম ::

পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক

প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন ও মাত্রাতিরিক্ত তরল বর্জ্য নির্গমনের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দীতে অবস্থিত 'চৈতী কম্পোজিট লিমিটেড' নামের পোশাক তৈরি কারখানাকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ক্ষতিপূরণ বাবদ এই অর্থ ধার্য করে। সোমবার (৩১ আগস্ট) পরিবেশ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের একটি টিম গত ৯ জুন কারখানাটিতে আকস্মিক পরিদর্শন চালায়। পরিদর্শনকালে ইটিপি (বর্জ্য শোধনাগার) দিয়ে নির্গত বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা হয় কারখানার নিজস্ব প্রতিনিধিদের উপস্থিতিতেই। পরবর্তীতে এসব নমুনা ঢাকা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হলে তা নির্ধারিত মানদণ্ডের বাইরে পাওয়া যায়।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিওডি: ৭৬ মিগ্রা/লিটার, সিওডি: ৪২৯ মিগ্রা/লিটার,টিএসএস: ১৩৯ মিগ্রা/লিটার,পিএইচ: ৯.১৬,রঙের মাত্রা: ৫৩৩ পিটি-কো।

পরিবেশ দূষণ রোধের আইন 'পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩' অনুযায়ী এসব মাত্রা নদী ও পরিবেশের জন্য ক্ষতিকর। ফলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারার অধীনে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব শেষ করে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বর্জ্য শোধন না করে নদী-পুকুর ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্টকারী শিল্পের বিরুদ্ধে তাদের এ অভিযান নিয়মিত চলবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন