শিরোনাম ::
শিরোনাম ::

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুত সোনারগাঁ বিএনপি

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুত সোনারগাঁ বিএনপি
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জের মূল আকর্ষণ হবে সোনারগাঁ—এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, তারেক রহমান তাঁর দূরদর্শী রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আজ জনপ্রিয়তার এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। আগামী ১ সেপ্টেম্বর আমরা সোনারগাঁ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সর্বাত্মক অংশগ্রহণে এই দিনটিকে পুরো নারায়ণগঞ্জের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলব।

তিনি দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, তৃণমূলের শক্তিই বিএনপির মূল বলপ্রয়োগের কেন্দ্র। রাজপথের লড়াই-সংগ্রামের মতো প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল উপস্থিতি প্রমাণ করবে সোনারগাঁয়ে বিএনপির ভিত্তি কতটা মজবুত।

প্রস্তুতি সভায়, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম ও যুগ্ম সম্পাদক হাজী মোমেন খানসহ অন্যান্য শীর্ষনেতা। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুল হক, জাসাস, ওলামাদল ও ছাত্রদলের প্রতিনিধিরা।

সভা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বর্ণাঢ্য র‍্যালি ও সুশৃঙ্খল কর্মসূচি পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন