সোনারগাঁয়ে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, দুই লাখ টাকা জরিমানা
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে র্যাব-১১ এর ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাব ১১ এর সুত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিলো। এসময় অবৈধ কাজ করার অপরাধে প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুইলাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মজুদ এবং ভেজাল পণ্য যারা উৎপাদন করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন