সোনারগাঁয়ে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. রিপন মিয়া (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড শাহজাহান মিয়ার চায়ের দোকানের সামনের থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া দড়িকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন হিসেবে রিপন মিয়াকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন