জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, এমপি মান্নান
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ইলিশের বংশবৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে ক্ষতিকর জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। এ সময় তিনি ম্যাজিক জাল, কারেন্ট জাল এবং জাটকা (ছোট ইলিশ) না ধরার জন্য স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের প্রতি জোরালো অনুরোধ জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইলিশ আমাদের জাতীয় সম্পদ এবং একে রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।
সেমিনারে বক্তারা টেকসই মৎস্য চাষের গুরুত্ব এবং জাতীয় অর্থনীতিতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় কর্মশালায় স্থানীয় মৎস্যজীবী, মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন