শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মাসুমসহ আ.লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের ৪৮ জন নামধারী এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলাটি করা হয়।

শনিবার (২৩ মে) দুপুরে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে মামলাটি রুজু করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি,  যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আসিফ আহমেদ আনিস, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ। 

পুলিশ জানিয়েছে, নাশকতার গোপন খবর পেয়ে গত শুক্রবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালায় পুলিশ। অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও নাশকতার চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে শনিবার দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন