শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিকাশের টাকা নিয়ে দ্বন্দ্বে হেলপার খুন, আটক ১

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি, মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকের মারধরে ইমন হাসান (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখলাস উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানের চালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করা নিয়ে চালক ও তার হেলপার ইমনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতিতে রূপ নেয়। চালকের বেধড়ক মারধরে হেলপার ইমন হাসান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

তালতলা পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান,ঘটনার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এখলাস উদ্দিনকে আটক করা হয়। বিকাশের টাকা তোলা নিয়ে বিরোধের জের ধরেই মূলত এই সংঘর্ষ হয়। মারামারির একপর্যায়ে ইমন হাসান নামের ওই তরুণ নিহত হন। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে এখলাস উদ্দিন নামের একজনকে আটক করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন