সোনারগাঁয়ে নানা কর্মসূচিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপিত
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অনুষ্ঠানগুলোতে অংশ নেন। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং পরে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার ও সাধারণ সম্পাদক মোতালেব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহম্মেদ, ছাত্রদল নেতা রমজান ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। দিনব্যাপী এই কর্মসূচিগুলোতে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন