সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফারুক আহমেদ
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
এক শুভেচ্ছা বার্তায় ফারুক আহমেদ বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। পশু কোরবানির মাধ্যমে আমরা যেন আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিতে পারি। ত্যাগের এই মহান আদর্শকে ধারণ করে সমাজ থেকে অন্যায়, বৈষম্য দূর করে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সোনারগাঁ পৌরসভার সাধারণ মানুষের সুখ-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। বিশেষ করে আমার প্রিয় ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং তাদের সেবক হিসেবে কাজ করতে আমি আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি। পবিত্র এই আনন্দের দিনে আমি প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে ফারুক আহমেদ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পর নির্দিষ্ট স্থানে পশুর বর্জ্য ফেলে পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে আমরা সবাই একযোগে কাজ করব। সবাই মিলে যেন একটি সুস্থ ও সুন্দর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এটাই আমার প্রত্যাশা।

একটি মন্তব্য পোস্ট করুন