শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অচল মহাসড়ক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে রবিবার (২৪ মে) সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনা এই অচলাবস্থার সূত্রপাত ঘটে।

সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে শুরু হওয়া এই যানজট সময়ের সাথে সাথে তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে মেঘনা টোলপ্লাজা থেকে মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে স্থবির হয়ে পড়ে যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী, দূরপাল্লার চালক এবং পরিবহন শ্রমিকরা।

সরেজমিনে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা চাকা না ঘোরায় একপর্যায়ে বাধ্য হয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। গণপরিবহনগুলো ঠায় দাঁড়িয়ে থাকায় অনেকেই তীব্র গরমের মাঝেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। বিশেষ করে নারী, শিশু এবং বয়স্ক যাত্রীদের কষ্ট ছিল সবচেয়ে বেশি।

চট্টগ্রামগামী ট্রাকচালক ওসমান গনি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, রূপগঞ্জ থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসে এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কখন যে রাস্তা ক্লিয়ার হবে তা আল্লাহই জানেন।

একই রকমের ভোগান্তির কথা জানান আসলাম মিয়া নামের এক বাসযাত্রী। চৈতি স্ট্যান্ড এলাকায় আধাঘণ্টারও বেশি সময় আটকে থাকা এই যাত্রী জানান, গরমে বাসের ভেতরে থাকাটাই দায় হয়ে পড়েছে।

কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে আসা গাড়িচালক শাহাবুদ্দিন জানান, দাউদকান্দি এলাকায় দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়েছে পুরো মহাসড়কে, যার রেশ এসে ঠেকেছে সোনারগাঁ অংশে।

যানজট নিরসন ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ। তিনি জানান, দাউদকান্দি এলাকায় একটি চলন্ত গাড়ি বিকল হয়ে পড়ায় পেছনের যানবাহনের চাপ হঠাৎ কয়েক গুণ বেড়ে যায়।

বিকল হওয়া যানটি ইতিপূর্বেই মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। গাড়ির চাকা ঘুরতে শুরু করেছে এবং খুব দ্রুতই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন