সোনারগাঁবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী শাহানুর
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
এক শুভেচ্ছা বার্তায় মো: শাহানুর বলেন, ত্যাগ ও উৎসর্গের মহান মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে। এই ঈদ কেবল পশু কোরবানির উৎসব নয়, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও কলুষতা কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য মাধ্যম।
তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমার সুখে-দুঃখে যেভাবে পাশে ছিলেন, আমিও আজীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। বিশেষ করে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা মো: শাহানুর সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। সেইসাথে ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পিরোজপুর ইউনিয়নবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন