শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে একতা সংঘের ঈদ পুনর্মিলনী উৎসব

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহার আনন্দকে ভাগাভাগি করে নিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকায় বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুধঘাটা পশ্চিমপাড়া একতা সংঘের উদ্যোগে স্থানীয় হাজী লাল মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে গ্রামীণ সংস্কৃতির এ আয়োজনে অংশ নিতে সকাল থেকেই মেতে ওঠেন সব বয়সী মানুষ। বিশেষ করে গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া নানা খেলাধুলা দেখতে মাঠের চারপাশে ভিড় জমান বিপুলসংখ্যক দর্শক।

দিনব্যাপী এই আয়োজনে অন্ধের হাঁড়ি ভাঙা, হাত বাঁধা অবস্থায় মুখ দিয়ে বস্তা টানা, ঐতিহ্যবাহী মোরগ যুদ্ধ, বালতি দৌড়, কপাল থেকে বিস্কুট খাওয়া, দুই পায়ের রশি টানাটানি, কলাগাছ বেয়ে ওপরে ওঠা এবং আকর্ষণীয় ফুটবল ম্যাচসহ প্রায় ২১টি ভিন্ন ও বৈচিত্র্যময় খেলাধুলার প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া উৎসবে একতা সংঘের পক্ষে অন্যতম আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মাস্টার, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মিঠু, মাজহারুল ইসলাম ও মাসুদ রানা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আনাস, শামীম আহমেদ, সালাউদ্দিন, নুরুল আমিন, মোহাম্মদ হোসেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মী আশরাফুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদক ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই প্রতি বছর তারা এ ধরনের সুস্থ বিনোদনের আয়োজন করে আসছেন।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন