শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ১০ টাকার জন্য যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিনুল মিয়া নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দীর্ঘ দেড় মাস পর শুক্রবার (৩ জুলাই) ভোরে মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মুমিনুল মিয়ার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন শাহিন। মুমিনুল আগে একবার টাকা দিয়েছেন জানিয়ে নতুন করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে শাহিন ও তার সহযোগীরা মুমিনুলকে বেধড়ক মারধর করে এবং লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে মুমিনুলকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর থেকেই শাহিন পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, চাঁদার দাবিতে চালক মুমিনুল হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন