শিরোনাম ::
শিরোনাম ::

শিশু আদিয়াতের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি মান্নান

শিশু আদিয়াতের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি মান্নান
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

জন্মগতভাবে হার্ট ও লিভারের মারাত্মক জটিলতায় আক্রান্ত নারায়ণগঞ্জের ফতুল্লার শিশু আদিয়াতের চিকিৎসায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। গণমাধ্যমে শিশুটির অসুস্থতার খবর দেখে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে তিনি আদিয়াতের চিকিৎসার জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তার উদ্যোগ নেন।

সোমবার (৬ জুলাই) সোনারগাঁ পৌর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমপি আজহারুল ইসলাম মান্নান ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লাখ টাকা অসুস্থ শিশুটির পিতা হযরত আলীর হাতে তুলে দেন। শুধু ব্যক্তিগত সহায়তাই নয়, শিশুটির চিকিৎসার ব্যয়ভার মেটাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে আরও ১ লাখ টাকা অনুদান প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এই সংসদ সদস্য।

আর্থিক অনুদান হস্তান্তরকালে এমপির সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, গণমাধ্যমে সংবাদটি দেখেই আমি শিশুটির খোঁজ নিতে শুরু করি এবং ইউএনওকে দ্রুত সহযোগিতার নির্দেশ দিই। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখনও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। সোনারগাঁওয়ের মানুষের সুখ-দুঃখে আমি সবসময় সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।

এমপি মান্নানের এই দ্রুত ও মানবিক পদক্ষেপের প্রশংসা করে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এমপি মহোদয় ও নিউজের মাধ্যমে আমরা শিশুটির বর্তমান অবস্থা জানতে পারি। আদিয়াতের চিকিৎসার জন্য মোট ৪ লাখ টাকা প্রয়োজন। আমরা চেষ্টা করব চিকিৎসা ব্যয়ের সিংহভাগ যেন সরকারিভাবে বহন করা যায়।

স্থানীয় বিএনপি নেতা সেলিম জানান, সংবাদটি প্রকাশের পর এমপি পুত্র ও সাবেক যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বিষয়টি তাঁর বাবার নজরে আনেন এবং শিশুটির পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এমপি মান্নানের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত এই সহায়তার পাশাপাশি ভবিষ্যতে আদিয়াতের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

সংসদ সদস্যের কাছ থেকে এই জরুরি চিকিৎসাসাহায্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির পিতা হযরত আলী। তিনি এমপি মহোদয় ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সন্তানের জীবনরক্ষায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন