শিরোনাম ::
শিরোনাম ::

শিক্ষার্থীদের হাত ধরে সোনারগাঁয়ে শুরু হলো ২ লাখ বৃক্ষরোপণ প্রকল্প

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে এক বিশাল সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় আগামী পাঁচ বছরে সোনারগাঁ উপজেলাকে সবুজে ছেয়ে ফেলার জন্য ২ লাখ বৃক্ষরোপণের একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই মেগা প্রকল্পের প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো এক অনন্য উদ্যোগ—ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্যের পুত্র ও তরুণ নেতা খাইরুল ইসলাম সজিব। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

খাইরুল ইসলাম সজিব বলেন, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মূল লক্ষ্য হলো ছোটবেলা থেকেই তাদের মনে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা। আজকের শিশুরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তাদের এই ভূমিকা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও বাসযোগ্য করে তুলবে।

তিনি উপজেলার সাধারণ মানুষকেও এই সবুজ বিপ্লবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ২ লাখ বৃক্ষরোপণের এই বিশাল লক্ষ্যমাত্রা কেবল তখনই সফল হবে, যখন সর্বস্তরের মানুষ নিজ দায়িত্বে অন্তত একটি করে গাছ লাগাবেন এবং সেটির নিয়মিত পরিচর্যা করবেন।

উদ্বোধনী দিনে লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। একই সাথে পরিবেশের সুরক্ষায় এলাকার একটি নতুন সড়কের পাশেও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক 

আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক  মো. সেলিম হোসেন দিপুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন