শিরোনাম ::
শিরোনাম ::

গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এমপি মান্নান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টেশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গেছে। বর্তমান ও আগামী দিনের যেকোনো সোনালী অর্জনের জন্য জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কোনো ধরনের অন্যায় বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন  উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুনসহ যোগ দেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি মোগরাপাড়া চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন