শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে তালা ভেঙে প্রবাসীর স্ত্রীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুটপাট

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামে একটি বসতবাড়ির তালা ভেঙে প্রায় পৌনে চার ভরি স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়েছে অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরচক্র।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী গৃহবধূ জায়েদা বেগম (৫৫) বাড়িতে ফিরে চুরির বিষয়টি দেখতে পান। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হযরত আলীর স্ত্রী জায়েদা বেগম গত ৮ ফেব্রুয়ারি দুপুরে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, আলমারি ও ড্রয়ারের সমস্ত মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।


 অভিযোগ থেকে জানাযায়, আলমারিতে থাকা ২ ভরি ওজনের গলার হার, ১ ভরি ওজনের কানের দুল ও ৬ আনা ওজনের আংটিসহ মোট ৩ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়াও ১৭ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপসহ ঘরের অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরচক্র। ধারণা করা হচ্ছে, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে।


এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার প্রক্রিয়া শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে চোর চক্রকে শনাক্ত ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন