আমিই জোটের একমাত্র বৈধ প্রার্থী শাহজাহান শিবলী

মুক্ত বাংলাদেশ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ০৫, ২০২৬ Last Updated 2026-02-05T11:10:22Z


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শাহজাহান শিবলী অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে।


বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের সোনারগাঁ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। রিক্সা প্রতীকের এই প্রার্থী দাবি করেন, জোটের শৃঙ্খলা ভঙ্গ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।


শাহজাহান শিবলী বলেন, তিনি ১১ দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত একমাত্র বৈধ প্রার্থী। তিনি অভিযোগ করেন, জামায়াত নেতা ইকবাল হোসেন জোটের সিদ্ধান্ত অমান্য করে পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন এবং নিজেকে জোট সমর্থিত দাবি করে ভোটারদের বিভ্রান্ত করছেন।


শিবলী দাবি করেন, ইকবাল হোসেন আগে তাকে সমর্থনের আশ্বাস দিলেও পরে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ক্ষেপণ করেন। শেষ মুহূর্তে রিটার্নিং কর্মকর্তা তার আবেদন গ্রহণ না করায় তিনি এখন ‘সুবিধাবাদী’ অবস্থান নিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।"আমি ১১ দলীয় জোটের বৈধ ও একমাত্র মনোনীত প্রার্থী। ভোটারদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো প্রকার বিভ্রান্তিমূলক প্রচারণায় কান দেবেন না।"


নির্বাচনী এলাকায় এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে সাধারণ ভোটারদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাহজাহান শিবলি জোটের সিদ্ধান্ত মেনে চলে নির্বাচনী মাঠের শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • আমিই জোটের একমাত্র বৈধ প্রার্থী শাহজাহান শিবলী

জনপ্রিয়