সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার
![]() |
| সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও ওয়ারেন্টভুক্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার ১১ জন। |
শনিবার (১৯ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের মধ্যে অপহরণ মামলায় মনির হোসেন (৪৫), সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. শওকত আলী প্রধান (৪৫), ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জুম্মন মোল্লা (৪০) এবং মাদকসেবী হিসেবে মো. আলমগীর (৩০) রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—রাতুল হাসান (২৩), মো. মামুন, মো. আতাউর রহমান ওরফে আতু, তুহিন (২৪), মোসা. নিহাদ, মো. মাসুম (৩১) ও মো. শাহিন (৩৬)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। অভিযান শেষে গ্রেফতারদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন