শিরোনাম ::
শিরোনাম ::

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সোনারগাঁ থানার ওসির

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ। তিনি অপরাধীদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিয়েছেন, হয় মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের টিটি বাড়ি এলাকায় আয়োজিত এক মাদক বিরোধী জনসভায় তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মহাসড়কে ডাকাতি রোধে আমরা সফল হয়েছি। এবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে। এই এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মায়েরা মুরগি হারিয়ে গেলে যতটা চিন্তিত হন, সন্তান সন্ধ্যার পর কোথায় যাচ্ছে কিনা তা নিয়ে ততটা খোঁজ রাখেন না। সন্তানদের পড়ার টেবিলে ফিরিয়ে আনুন। মাদকসেবী ও ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন এবং তাদের কোনো সরকারি সুযোগ-সুবিধা দেবেন না।

সভায় মাদক নির্মূলে উপস্থিত জনতা পুলিশের সাথে একাত্মতা ঘোষণা করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বিট অফিসারদের নেতৃত্বে এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হবে যাতে তরুণ সমাজ মাদকের করাল গ্রাস থেকে মুক্ত থাকতে পারে।

এ সময়  আস্থা ফিডের পরিচালক সাইফুল ইসলাম বাবু, সোনারগাঁ থানার পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই)মো. রিফাত, তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম মিয়া, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর। নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন