শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্পনগরী মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ( ১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বুধবার দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে শংকরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

চিকিৎসক আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়ায় আরও ৫ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, বুধবার দুপুর ১ টায় সোনারগাঁয়ে পিরোজপুরের মেঘনা ঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে।

বিষ্ফোরনে দগ্ধরা হলেন, মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খাঁন (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০)।

দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন