শিরোনাম ::
শিরোনাম ::

মাদকমুক্ত ও আধুনিক সোনারগাঁ গড়তে জিরো টলারেন্স ঘোষণা এমপি মান্নানের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সমাজের তৃণমূল পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যবস্থা পুনরায় সচল করার ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, সরকার গ্রাম আদালতের মাধ্যমে মানুষের মধ্যকার সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে চায়।

সোমবার (১১ মে) সকালে সোনারগাঁ উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান তার বক্তব্যে গ্রাম আদালতের ঐতিহাসিক প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে মিমাংসা হলে সাধারণ মানুষকে আইনি হয়রানি ও দীর্ঘ ভোগান্তি পোহাতে হয় না।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কার্যকর ব্যবস্থা চালু করেছিলেন, যা পরবর্তীতে অবহেলার শিকার হয়। ফলে সমাজে অপরাধ ও বিশৃঙ্খলা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।

বর্তমান সরকারের তিন মাসের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি সোনারগাঁর আধুনিকায়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেন, গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন। মাদক কারবারিদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করে তিনি বলেন, যুব সমাজকে রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়তে প্রশাসনকে সব ধরনের রাজনৈতিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা সোনারগাঁকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, কাঁচাবাজার ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন