সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের সংকট মেটালেন এমপি মান্নান
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মান্নান বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর রোগ। অনেক সময় আর্থিক অস্বচ্ছলতা বা সংকটের কারণে রোগীরা সময়মতো ভ্যাকসিন পায় না, যা তাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। সাধারণ মানুষের কষ্ট লাঘব আর চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি কেবল আমার ওপর অর্পিত সেই দায়িত্বটুকুই পালন করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকেও জনহিতকর কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জলাতঙ্ক প্রতিরোধের প্রধান হাতিয়ার হলো সঠিক সময়ে সঠিক চিকিৎসা। এমপি মহোদয় আজ যে ভ্যাকসিনের যোগান দিলেন, তাতে স্থানীয় রোগীদের ভোগান্তি কমবে এবং সংকটের সমাধান হবে।
ভ্যাকসিন হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন