শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে আওয়ামীলীগকে ঠেকাতে যুবদলের মশাল মিছিল

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মশাল হাতে সোনারগাঁয়ের রাজপথে যুবদলের নেতাকর্মীরা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের উদ্যোগে মিছিলটির আয়োজন করা হয়।

মোগরাপাড়া চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে প্রজ্জ্বলিত মশাল এবং সঙ্গে মোটরসাইকেলের বহর দেখা যায়। তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতারা বলেন, গণতন্ত্র, শান্তি, জননিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। কোনো ধরনের অন্যায়, ষড়যন্ত্র বা নৈরাজ্য মেনে নেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও জাহের আলী, যুবদল নেতা করিম রহমান, রাকিবুল হাসান, সোহেল রানা ও ওমর ফারুক টিটু।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন