শিরোনাম ::
শিরোনাম ::

আওয়ামী লীগের নাশকতার ছক রুখতে সোনারগাঁয়ে রাজপথে বিএনপি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ ও নাশকতার ছক রুখে দিতে রাজপথে নেমেছে সোনারগাঁ বিএনপি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিশাল সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই গণ-অবস্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের হাজারো নেতাকর্মী অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় রাজপথ উত্তাল করে নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আড়ালে থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে। জনগণের পাহারাদার হিসেবে বিএনপি রাজপথে ছিল এবং থাকবে।

নেতৃবৃন্দ আরও স্পষ্ট করেন, ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিক রাখতে সোনারগাঁ বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অরাজকতা মোকাবিলায় প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান তারা। শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আতাউর রহমান, নিজাম উদ্দিন, আব্দুল হান্নান বেপারী, জেলা শ্রমিক দলের মজিবুর রহমান, উপজেলা বিএনপির ফজল মিয়া, পৌর বিএনপির সাদিকুর রহমান সেন্টু ও ক্রীড়া সম্পাদক করিম রহমান। এছাড়াও যুবদল নেতা কাউসার আহম্মেদ, রাকিব হাসান, হারুন অর রশীদ মিঠু, মামুন আব্দুল্লাহ, আল আমিন বেপারী ও রিপন বেপারীসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন