শিরোনাম ::
শিরোনাম ::

লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে তিন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

লাইসেন্স না থাকায় হাজী কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি ঘর ও বিল্লাল হোটেলকে জরিমানা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।

 অভিযান সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ৭ ধারায় প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে না পারায় একই আইনের ১৯ ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 এর মধ্যে হাজী কাচ্চি ঘরের মালিককে ৫ হাজার টাকা, সোনার বাংলা বিরানি ঘরের মালিককে ৫ হাজার টাকা এবং বিল্লাল হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, হোটেল-রেস্টুরেন্টের লাইসেন্স নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। যেসব প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ করবে না বা সময়মতো লাইসেন্স নবায়ন করবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান, সোনারগাঁ থানার এএসআই হায়দারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন