আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ঐক্যবদ্ধ নোয়াগাঁও বিএনপি

মুক্ত বাংলাদেশ
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ০৬, ২০২৬ Last Updated 2026-02-06T15:41:13Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোবিন্দপুর বালুর মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।


নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট চেয়ে স্থানীয় নেতা-কর্মীরা এই উঠান বৈঠক করেন।


সোনারগাঁও উপজেলা বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মামুন ভুঁইয়া।


প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে আজহারুল ইসলাম মান্নানের জয় সুনিশ্চিত করতে হবে। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে।"


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সবজি। 


তিনি বলেন, আজহারুল ইসলাম মান্নান শুধু আমার বাবা নন, তিনি সোনারগাঁয়ের গণমানুষের আস্থার প্রতীক। তিনি সারা জীবন সাধারণ মানুষের অধিকার রক্ষায় লড়াই করেছেন। আজ গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ে ধানের শীষকে বিজয়ী করা আমাদের পবিত্র দায়িত্ব। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। মনে রাখবেন, এই বিজয় শুধু একজন ব্যক্তির নয়, এই বিজয় হবে সোনারগাঁয়ের প্রতিটি শোষিত মানুষের।"



এ সময়,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, আস্থা ফিট কোম্পানি লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।


উঠান বৈঠকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির সভাপতি ও বিএনপি নেতা হাজী মো. ওয়াহিদ ভুঁইয়া। 


এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকবাল হোসেনসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা কর্মসূচিতে অংশ নেন।


বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ঐক্যবদ্ধ নোয়াগাঁও বিএনপি

জনপ্রিয়