শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা ও কৃষি উপকরণ বিতরণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক ও জৈব সার এবং গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আউশ ধান, আমন (উফশী) ও শাক-সবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে এই প্রণোদনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ নির্দেশনায় এবং সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

প্রধান অতিথির বক্তব্যে আসিফ আল জিনাত বলেন, কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে ধান চাষের পাশাপাশি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা অত্যন্ত জরুরি। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন যুগোপযোগী সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ কৃষক দলের সভাপতি মোঃ জফলুল হক (ফজলু) মেম্বার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ অলিউল্লাহ খানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী ও গাছের চারা তুলে দেন। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন