শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায়, শুক্রবার সকালে রাসেল বাহিনীর লোকজন আকস্মিক হামিদ বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। পরে হামিদ বাহিনীর সদস্যরাও সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালীন এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন