শিরোনাম ::
শিরোনাম ::

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টার সহকারী একান্ত সচিব হলেন ফিরোজ মিয়া

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা: জাহেদ-উর-রহমান-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​গত সোমবার (২১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

​চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা: জাহেদ-উর-রহমান তাঁর সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ ফিরোজ মিয়াকে নিয়োগ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেছেন। নবনিযুক্ত সহকারী একান্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বারপাড়া গ্রামের মো: রমিজ উদ্দিন ও ফিরোজা বেগম দম্পতির সন্তান।

​সরকারি আদেশ অনুযায়ী, জনাব ফিরোজ মিয়া জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডভুক্ত সর্বোচ্চ ধাপে এই নিয়োগ পাবেন।

 উপদেষ্টার পদের মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এই নিয়োগ কার্যকর থাকবে।

​চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্যাটেজি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এবং মহাপরিচালক (প্রশাসন) এর ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন